এস,ই,ও / সার্চ ইঞ্জিন অপটিমাইজেসন কি এবং কেন জরুরি ?

এস,ই,ও এর পুরো অর্থ সার্চ ইঞ্জিন অপটিমাইজেসন. সার্চ ইঞ্জিন কি ? এর সহজ উত্তর - গুগল একটি সার্চ ইঞ্জিন. পৃথিবীর সব থেকে বড় সার্চ ইঞ্জিন গুগল হলেও পৃথিবীতে প্রায় ১ লক্ষেরও বেশি সার্চ ইঞ্জিন রয়েছে. যেমন : ইয়াহু, বিং, আল্টাভিস্তা ইত্যাদি.
কোনো ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের রেসাল্ট এ ভালো পজিশনে নিয়ে আসাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেসন. একটি উদাহরণ দিলে সহজেই বুঝতে পারবেন. মনে করুন, বাংলাদেশে ক্রিকেট বিশ্বকাপ চলছে. ইংল্যান্ডের এক বিদেশী ভদ্র লোক বাংলাদেশে আসবেন. তাই তিনি বাংলাদেশে হোটেল বুক করার জন্য গুগলে এ সার্চ দিলেন "5 star hotels in Bangladesh". গুগলে তখন ২,২৬০,০০০ গুলো রেজাল্ট দেখাবে, কারণ সব হোটেলের নিজস্য ওয়েবসাইট রয়েছে এবং অনেক ট্রাভেল এজেন্ছি আছে যারা হোটেল বুকিং এর কাজ করে. যাই হোক. ওই ভদ্র লোক কিন্তু কেবল গুগলের প্রথম ১-২ টা পেজ দেখে, এর মধ্যে থেকে যেটা ভালো লাগবে সেই হোটেল বুক করে ফেলবে. তাই গুগলে যার পজিশন যত ভালো সেই হোটেলের লাভবান হবার সম্ভাবনা তত বেশি. গুগল আপনাকে এমনি এই পজিশন দিবে না, আর যা করলে আপনার ওয়েবসাইটটি গুগলে এই প্রতিযোগিতায় টিকে থাকবে তাই হচ্ছে এস,ই,ও.
প্রত্যেকটা কোম্পানি, শিক্ষা প্রতিষ্ঠান, নিজের ওয়েবসাইটের এস,ই,ও করলে একটা কোম্পানি কি পরিমান লাভবান হবে হয়ত আপনি বুঝতেই পারছেন. কারণ প্রতিনিয়ত বাংলাদেশের এবং পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ আপনার কোম্পানি বিষয়ক পণ্য বা সেবা খুজছে.

বাংলাদেশের প্রেক্ষাপটে এস,ই,ও

বাংলাদেশের প্রেক্ষাপটে এস,ই,ও এখনো বেশি জনপ্রিয় না হলেও যারা নিজেদের ওয়েবসাইটের এস,ই,ও করছে, তারা কি পরিমান ভালোবান হচ্ছে এটা বলার অপেক্ষা রাখে না. পৃথিবীর বড় বড় দেশগুলোতে সব ব্যবসাই এস,ই,ও নির্ভর. গত কয়েক বছরে বাংলাদেশেও এর প্রভাব অনেক বেড়ে গেছে. এটা বলতে বাধ্য, আপনার বা আপনার কোম্পানির ভবিষ্যতের অনেক খানি নির্ভর করছে এস,ই,ও এর উপরে. আমাদের দেশে ওয়েবজাইন কোম্পানিগুলো আপনার ওয়েবসাইট বানানোর সাথে সাথে নাম মাত্র যে এস,ই,ও করে দেয় সেটাকে আসলে এস,ই,ও বলে না. এস,ই,ও একটি  বিরাট প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় টিকে থাকতে আপনার অবশ্যই এই বিষয়ক যারা অভিজ্ঞ তাদের সঙ্গে যোগাযোগ করার কোনো বিকল্প নেই.

এস,ই,ও এর জন্য কোন কোম্পানিকে বেছে নিবেন ?

এস,ই,ও এর জন্য যে কোম্পানি সব থেকে ভালো অবশ্যই আপনার তাদের সাথেই যোগাযোগ করা উচিত. কারণ গুগলে আপনার অন্যান্য প্রতিযোগী কোম্পানিগুলোর ওয়েবসাইটের  যারা এস,ই,ও করছে, তারা যদি আপনার দায়িত্ব দেয়া এস,ই,ও কোম্পানির থেকে বেশি দক্ষ হয় তবে আপনার কোম্পানিকে তারা কখনই সেরার থাকে সেরা পজিশনে নিয়ে যেতে পারবে না.

গুগল এস,ই,ও বিডি

গুগল এস,ই,ও বিডি বাংলাদেশে এই প্রথম শুধুমাত্র এস,ই,ও এবং ইন্টারনেট মার্কেটিং বিষয়ক পরিপূর্ণ কোম্পানি. কম খরচে আমাদের আন্তর্জাতিক মানের এস,ই,ও এবং ইন্টারনেট মার্কেটিং বিশেষজ্ঞরা আপনাকে এই বিষয়ক সেবা দিতে সদা প্রস্তুত. আপনার বা আপনার কোম্পানির যদি কোনো ওয়েবসাইট না থাকে তবে আমাদের ওয়েবজাইনাররা আপনার মনের মত করে আপনার ওয়েবসাইট তৈরী করে দিবে. আর যদি আপনার ওয়েবসাইট তৈরী থাকে, তবেও কোনো সমস্যা নেই.
আপনার বা আপনার কোম্পানির ওয়েবসাইটকে গুললে কোন শব্দ বা বাক্য দিয়ে সার্চ দিয়ে ১ নম্বরে আনতে চান ত়া ভাবুন আর আমাদের সাথে যোগাযোগ করুন.